Uncategorized

নাগা বাজারের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ গাহের আলী মন্ডল আর নেই:

নাগা বাজারের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ গাহের আলী মন্ডল :

রাজশাহী খেলার বাগমারা উপজেলার ১৫ নম্বর যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের অন্তর্ভুক্ত কিনুরমোড় এলাকার গর্ব, নাগা বাজারের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ গাহের আলী মন্ডল আর নেই। তিনি ২০২৬ সালের ২৪ মার্চ, মঙ্গলবার, বিকাল ৩টা ২০ মিনিটে ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার জন্ম ১৯৪০ সালের ১ জানুয়ারি, বাগমারা উপজেলার কাতিলা গ্রামের নাগা বাজার এলাকায়। তিনি মরহুম কছির উদ্দিন ও মরহুমা রূপজানের সন্তান।

মোঃ গাহের আলী মন্ডল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন স্বীকৃত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তার মুক্তিযোদ্ধা নম্বর ০১৮১০০০২৮৯৫ এবং গেজেট নম্বর ২২৪৪। দেশের স্বাধীনতার জন্য তার অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্বাধীনতার পর তিনি নিজ এলাকায় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যান। ১৯৯০-এর দশক থেকে তার উদ্যোগে নাগা বাজার গড়ে ওঠে, যা পরবর্তীতে ২০২৪ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আজ নাগা বাজার স্থানীয় মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি রেখে গেছেন সহধর্মিণী মোসা: নাসিমা বেগম, দুই পুত্র—মোঃ আব্দুল আলীম ও মোঃ গোলাম মোস্তফা এবং দুই কন্যা—মোসা: সুরজান বিবি ও মোসা: আকলিমা বেগমসহ অসংখ্য গুণগ্রাহী।

মরহুমের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করা হয়। ২০২৬ সালের ২৫ মার্চ দুপুর ২টায় কাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম ভূঁইয়া এবং থানা পুলিশ উপ-পরিদর্শক তারিক বিন খালিদ এর নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্যের উদ্যোগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মোঃ গাহের আলী মন্ডল ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব। তার প্রতিষ্ঠিত নাগা বাজার আজ এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এটি আরও সম্প্রসারিত হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন।

তার মৃত্যুতে শুধু তার পরিবার নয়, পুরো এলাকাবাসী একজন অভিভাবকতুল্য ব্যক্তিকে হারাল। এলাকাবাসী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

https://maps.app.goo.gl/48QcXxemFsAiswxv5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *