Uncategorized

নাগা বাজারের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা গাহের  আলী মন্ডল:কৃতজ্ঞতা জ্ঞাপন

কৃতজ্ঞতা জ্ঞাপন

নাগা বাজারের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা গাহের  আলী মন্ডল সাহেবের মৃত্যু সংক্রান্ত সংবাদ ১১/০৪/২০২৬ তারিখে বাংলাদেশ বুলেটিন পত্রিকায় প্রকাশিত হওয়ায় আমরা নাগা বাজার পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য যে, নাগা বাজারের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা গাহের  আলী মন্ডল ২৪/০৩/২০২৬ তারিখে বিকাল ৩টা ২০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ০১/০১/১৯৪০ তারিখে জন্মগ্রহণ করেন। তাঁর নামাজে জানাজা ২৫/০৩/২০২৬ তারিখে দুপুর ২টায় কাতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় বাগমারা উপজেলার এসিল্যান্ড জনাব মোঃ সাইফুল ইসলাম ভূইয়া এবং উপজেলা পুলিশ প্রশাসনের সাব-ইন্সপেক্টর তারেক বিন খালিদসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মরহুম গাহের  আলী মন্ডল নাগা বাজার প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি তাঁর জীবদ্দশায় নাগা বাজারকে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, যা এখনও সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি।

তিনি তাঁর স্ত্রী মোছাঃ নাসিমা বেগম, দুই পুত্র মোঃ আব্দুল আলীম ও মোঃ গোলাম মোস্তফা এবং দুই কন্যা মোছাঃ সুরজান বিবি ও মোছাঃ আকলিমা বেগমসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর রেখে যাওয়া সম্পদ ও স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে তাঁর সন্তানরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন, যাতে নাগা বাজারকে একটি আদর্শ বাজার ও আশেপাশের মানুষের কল্যাণের কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়।

উল্লেখ্য, নাগা বাজারের প্রতিষ্ঠাতা গাহের  আলী মন্ডলের মৃত্যু সংবাদ প্রথম প্রকাশ করে সোনার দেশ পত্রিকা, যা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে।

পরিশেষে, বাংলাদেশ বুলেটিন পত্রিকার মাধ্যমে এই মহান ব্যক্তিত্বের জীবন ও কর্ম তুলে ধরার জন্য আমরা আবারও পত্রিকার সম্পাদকমণ্ডলী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নাগা বাজার পরিবার ও এলাকাবাসী

Naga Bazar Link:

https://maps.app.goo.gl/kPr2aWfCrRyHCnPj6

Bangladesh Buletin Link:

https://www.bd-bulletin.com/news/142943

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *